বাংলাদেশ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ১২:২৪

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জহির ফকির নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকার মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে। তিনি একই ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে চরকিশোরগঞ্জ এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল জহির ফকিরের ওপর হঠাৎ হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক জানান যে তার মৃত্যু হয়েছে।
নিহত নেতার পরিবারের দাবি, আসন্ন কমিটিতে প্রার্থী হিসেবে জোরালো আলোচনায় থাকায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

স্বজনরা এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করে বলেন, জহির আমাদের দলের একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা। তার বাসা কালাপাহাড়িয়া এলাকায় হলেও তিনি মূলত মুন্সিগঞ্জে বসবাস করতেন। হঠাৎ খবর পেলাম ১৫-২০ জনের একটি গ্রুপ তাকে নির্মমভাবে হত্যা করেছে। ছেলেটা প্রায়ই বলত যে তাকে মেরে ফেলা হতে পারে, তবে কার সঙ্গে তার প্রধান বিরোধ ছিল তা আমরা নিশ্চিত করতে পারিনি। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পরপরই আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন