ছবি সংগৃহীত :
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯৪ পয়েন্টে অবস্থান করে।
ডিএসই শরীয়াহ্ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৯১ ও ২১০৬ পয়েন্টে রয়েছে।
এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ২৭২ টির, কমেছে ৪২টির এবং অপরির্বতিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-বেক্সিমকো, সোনালী আঁশ, প্যারামাউন্ট টেক্সটাইল, ইভেন্সি টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, শাইনপুকুর সিরামিক, ইফাদ অটোজ, ফাইন ফুডস ও ওরিয়ন ইনফিউশন।
এর আগে বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট।
সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯১ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় সিএসই’র সিএএসপিআই সূচক ৪২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৯৭ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ১৫টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১২টি এবং অপরিবর্তিত রয়েছে তিনটি কোম্পানি শেয়ারের দর।
অর্থনীতি থেকে আরো পড়ুন