সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৬১ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসএমপি সূত্রে জানা যায়, অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৬১ জন আসামিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
থানাভিত্তিক আটকের সংখ্যা হলো— কোতোয়ালি মডেল থানা থেকে ১৮ জন, জালালাবাদ থানা থেকে ৭ জন, এয়ারপোর্ট থানা থেকে ১১ জন, দক্ষিণ সুরমা থানা থেকে ৮ জন, মোগলাবাজার থানা থেকে ৫ জন এবং শাহপরাণ (রহ.) থানা থেকে ১২ জন।
সর্বমোট ৬১ জনকে আটক করা হয়েছে।
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন