সিলেট

সিলেটে অভিযানে ৪৭ গ্রেফতার, ১৫৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ১৪:৫৫

সিলেটে অভিযানে ৪৭ গ্রেফতার, ১৫৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিলেট মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের পরিচালিত অভিযানে এসব গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন।

অভিযানকালে পুলিশ ২৫০ গ্রাম গাঁজা, ২৬ পিস ইয়াবা এবং ৭৮ হাজার ৪০৭ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করেছে।

এদিকে, সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে মোট ১৫৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮৮টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেট থেকে আরো পড়ুন