ছবি: সংগৃহীত
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৬ অক্টোবর) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৪ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৭৪ ও ২ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৫৬৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৭ কোটি টাকা বেশি।
আগের দিন ডিএসইতে ৫৩৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।
এগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯টি কোম্পানির, কমেছে ২৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, এপেক্স ফুডস, মালেক স্পিনিং, সোনালী লাইফ, ইভেন্সি টেক্সটাইল, সার্প ইন্ডাস্ট্রি, সেনা ইন্স্যুরেন্স ও একমি লিমিটেড।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৫৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ১৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৪৭টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারদর।
মঙ্গলবার সিএসইতে ১৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ১৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
অর্থনীতি থেকে আরো পড়ুন