গণমাধ্যম

দুই দশকের পর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ ১১:১৫

দুই দশকের পর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন

দীর্ঘ প্রায় দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২৬। নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিক, প্রার্থী ও ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শেষ মুহূর্তের প্রচারণা শেষে এখন সবার নজর ভোটকেন্দ্রের দিকে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হয়ে এই ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত। এবারের নির্বাচনে প্রেসক্লাবের ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৬ জন প্রার্থী। আর তাদের রাজনৈতিক বা পেশাজীবী ভাগ্য নির্ধারণ করবেন ৮৪ জন ভোটার।

দীর্ঘ ২০ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে প্রেসক্লাবের নেতৃত্ব নির্বাচনের সুযোগ তৈরি হওয়ায় এবারের নির্বাচন নিয়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। গত কয়েক দিন ধরে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন।

নির্বাচনকে কেন্দ্র করে গোলাপগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর পরই ভোট গণনা শুরু হবে। এরপর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার মাধ্যমেই নির্ধারিত হবে—আগামী দিনে কারা পাচ্ছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ এই নেতৃত্ব।

গণমাধ্যম থেকে আরো পড়ুন