সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন-২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামী ৯ অক্টোবর প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেনের নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিভিন্ন পদে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনজুর আহমেদ, আবুল হোসেন, দুর্গেশচন্দ্র সরকার বাপ্পি ও এম এ মতিন।
সিনিয়র সহ-সভাপতি পদে কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন বেলাল উদ্দিন। সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন করিম মাহমুদ লিমন।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে আজিজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইদুল ইসলাম, পাঠাগার ও দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রফিক সরকার এবং নির্বাহী সদস্য-১ পদে বিলাল উদ্দিন প্রার্থী হয়েছেন।
সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিনহাজ মির্জা ও কাওসার আহমেদ রায়হাত।
অন্যদিকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং নির্বাহী সদস্য-২ ও নির্বাহী সদস্য-৩ পদে কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ৯ অক্টোবর গোয়াইনঘাট প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
গণমাধ্যম থেকে আরো পড়ুন