সিলেট

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ৩৯ জন

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ ১৬:৫৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ৩৯ জন

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হওয়া চারজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে এই হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

এ ছাড়া জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে নয়জন চিকিৎসাধীন।

সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঁচজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দুজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। এর মধ্যে সিলেটে ৯৪, সুনামগঞ্জে ৯৯, হবিগঞ্জে ১৮৭ এবং মৌলভীবাজারে ৪৫ জন। বিভাগের বাইরে থেকে এসে চিকিৎসা নেওয়া আরও ১৩ জন রোগী রয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে সিলেটে একজন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তিন। সুনামগঞ্জে ডেঙ্গুতে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

সিলেট থেকে আরো পড়ুন