বাংলাদেশ

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৭

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর

ছবি সংগৃহীত :

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। 

 

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার শহরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া ওই এলাকার হালিম খাঁ’র স্ত্রী।

স্বামী হালিম খাঁ জানান, মানসিকভাবে অসুস্থ ছিলেন রাবেয়া বেগম। নিয়মিত ওষুধও খাচ্ছিলেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। একপর্যায়ে তিনি রেললাইনের উপর উঠে পড়েন। এ সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়া রেলওয়ে পুলিশের এসআই বাবলুর রহমান বলেন, ‘নিহত নারীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বাংলাদেশ থেকে আরো পড়ুন