শিক্ষা

শাবির গণিত সমিতির ভিপি আযহার ও জিএস মেহরাব

শাবিপ্রবি প্রতিনিধি

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৯

শাবির গণিত সমিতির ভিপি আযহার ও জিএস মেহরাব

ভিপি আযহার ও জিএস মেহরাব

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আযহার মাহমুদ এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহরাব হোসাইন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
 
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক শিহাব আকতার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া অন্তর, দপ্তর সম্পাদক ইলা আক্তার, শিক্ষা ও ক্যারিয়ার সম্পাদক নাজমুন নাহার, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. সাহাদ উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জিয়াউর রহমান, প্রচার, বিপণন ও প্রকাশনা সম্পাদক মো. জোবায়ের হোসেন সম্পদ, ক্রীড়া সম্পাদক কাওসার আহমেদ, বিতর্ক সম্পাদক সায়মা আক্তার, গণমাধ্যম ও জনসংযোগ সম্পাদক ফারদিন আল সিয়াম ও সমাজকল্যাণ সম্পাদক ফোরকানুল গনি জিহান।
 
কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন অহন, মো. আবু হুজাইফা, মো. আব্দুল্লাহ আল মাহিন, লিমন সিকদার ও মাহমুদুল হাসান ভুইয়া চয়ন।

এছাড়াও এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাস্টার্সের নাজমুল হুদা, মো. সোহানুর রহমান সোহান ও মো. দেলোয়ার হোসেন এবং স্নাতক পর্যায়ের ৪র্থ বর্ষের সাকিব আহমেদ চৌধুরী, ৩য় বর্ষের মো. রাব্বি ইসলাম, ২য় বর্ষ ২য় সেমিস্টারের সুচি, ২য় বর্ষ ১ম সেমিস্টারের খন্দকার রাশিদ আনজুম লাবিব ও অঙ্কন চন্দ্র দাস শিবু এবং ১ম বর্ষের আল নাহিয়ান নাহিন, সারিয়ার আরাফাত, ইয়াছীর আরাফাত সিফাত, সাঈম আহমেদ সাকিন ও নাজিয়া হাসান।

শিক্ষা থেকে আরো পড়ুন