শিক্ষা

বিশ্ব পর্যটন দিবসে ট্যুরিস্ট ক্লাব সাস্টের উদ্যেগে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ

শাবিপ্রবি প্রতিনিধি

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৫

বিশ্ব পর্যটন দিবসে ট্যুরিস্ট ক্লাব সাস্টের উদ্যেগে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ

বিশ্ব পর্যটন দিবসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ট্যুরিস্ট ক্লাব -এর উদ্যোগে আনন্দ র‍্যালি, বৃক্ষরোপণ ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ র‍্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ট্যুরিস্ট ক্লাব সাস্টের উপদেষ্টামন্ডলীর সদস্য ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মো. আব্দুল হামিদ  হামিদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক মাহবুবুল হাকিম, গনিত বিভাগের সহকারী অধ্যাপক এস.এম. সাইদুর রহমান, ক্লাবের সাবেক ও বর্তমান সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা পর্যটন, প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশ সচেতনতার বিভিন্ন বার্তা তুলে ধরেন। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ র‍্যালির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশের পর্যটন সম্ভাবনা, প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং দায়িত্বশীল পর্যটনের বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।

এর আগে সকালবেলায় ট্যুরিস্ট ক্লাব সাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। 

কর্মসূচির শেষ পর্যায়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কেক কাটা হয়। এ সময় ক্লাবের সদস্যরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং পর্যটনকে আনন্দ, জ্ঞান, সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগের একটি ইতিবাচক মাধ্যম হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ট্যুরিস্ট ক্লাব সাস্ট দীর্ঘদিন ধরে ভ্রমণের পাশাপাশি সাংগঠনিক, সামাজিক ও রিসার্চ বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আয়োজকরা জানান, বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পর্যটন ও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল পর্যটনচর্চাকে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

শিক্ষা থেকে আরো পড়ুন