প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৩
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান সমিতির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটিতে সহ সভাপতি পদে বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: আসাদুল হক ও সাধারণ সম্পাদক পদে বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাবিব নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নৃবিজ্ঞান বিভাগে এ কমিটি ঘোষণা করা হয়।
সমিতির গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকারবলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মোখলেসুর রহমান। এছাড়া ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল হক।
কমিটির অনান্য সদস্যরা হলেন,
সাংস্কৃতিক সম্পাদক সুমন মিয়া ,ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আশিক, সাংগঠনিক সম্পাদক সাফায়াত রহমান নাভিন, সহ সাধারণ সম্পাদক বিশ্ব সরকার, প্রচার সম্পাদক আবরার আদিব,
সহ ক্রীড়া সম্পাদক এম ইশমাম উল আমান,
সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক এস এম ইশতিয়াক ইসলাম ভূঁইয়া,
এছাড়াও সাধারণ সদস্য-১ জাহেদা বেগম, সাধারণ সদস্য-২ মানত বিন খন্দকার, সাধারণ সদস্য-৩ সাব্বির রহমান, সাধারণ সদস্য-৪ জুলি আক্তার চৌধুরী
শিক্ষা থেকে আরো পড়ুন