সিলেট বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত ১৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬৪১ জন।
নতুন করে মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজনের বয়স ১০ মাস এবং অন্যজনের বয়স ৯ মাস। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক হিসাবে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা সিলেটে ৭১ জন, হবিগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৬ জন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সন্দেহজনক হামে আক্রান্ত রোগীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সিলেট থেকে আরো পড়ুন