সিলেট

সিলেটে ৩ ছিনতাইকারী গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৭

সিলেটে ৩ ছিনতাইকারী গ্রেফতার

সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ছিনতাই মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন নাইওরপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সিলেট নগরীর সওদাগরটুলা (চারাদিঘীরপাড়) এলাকার আলমগীরের ছেলে বরকত আলী (২০), সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়াগাঁও এলাকার শাহজাহান মিয়ার ছেলে এবং বর্তমানে সিলেটের শাহপরান (রহ.) থানাধীন পরগুনা (কুনিরচর) এলাকার বাসিন্দা সানি আলম (২৪) এবং সিলেটের শাহপরান (রহ.) থানাধীন মলাটিলা বটেশ্বর এলাকার মো. ইসহাকের ছেলে রাকিব রানা (২২)।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. খলিলুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত বরকত আলী কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৬, তারিখ ২৯ আগস্ট ২০২৬-এর এজাহারনামীয় আসামি। অপর দুইজন সানি আলম ও রাকিব রানা তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার হন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন বঙ্গবীর শিশু পার্ক এলাকায় লেগুনা চালক ও তার ভাইকে ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।

মামলাটির তদন্তে তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশের তথ্যমতে, সিডিএমএস যাচাই করে গ্রেফতারকৃত বরকত আলীর বিরুদ্ধে পূর্বের ৩টি মামলা এবং সানি আলমের বিরুদ্ধে ১টি মামলা পাওয়া গেছে। রাকিব রানার বিরুদ্ধে পূর্বের মামলার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত তিন আসামিকে আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন