সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ২০১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এসএমপি সূত্রে জানা যায়, পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৩৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, চোরাচালানকারী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন।
অভিযানকালে ভারতীয় বিভিন্ন পণ্যও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪১ হাজার ৫৯০ টাকা মূল্যের ভারতীয় Olivoyl, Dove Serum ও Gillette ব্লেড রয়েছে।
অন্যদিকে, সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পৃথক অভিযান পরিচালনা করে মোট ২০১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৯০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ১১১টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন