প্রবাস

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

প্রবাস ডেস্ক :

প্রবাস ডেস্ক :

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৩

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

ছবি সংগৃহীত :

ইতালির নাপলি শহরে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

 

 

স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির বন্দর নগর নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর এলাকার দর্জিবাড়ি ব্রিজসংলগ্ন এলাকার নসু প্রামাণিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ইতালির নাপলি শহরে দুর্ঘটনায় নিহত হন শফিকুল ইসলাম। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

শনিবার রাতে তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে মাদারীপুরে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, বিষয়টি খুবই বেদনাদায়ক। নিহতের পরিবার যোগাযোগ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

প্রবাস থেকে আরো পড়ুন