প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ১৫:৩০
ছবি সংগৃহীত :
সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নববর্ষের প্রকাশনা উপহার প্রদান করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোয়াইনঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে আব্দুল হাকিম চৌধুরীর নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হোসাইন আহমদ, সেক্রেটারি বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমামুজ্জামান বাছিতসহ উপজেলা ও বিভিন্ন কলেজ শাখার নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে আব্দুল হাকিম চৌধুরী ছাত্রনেতাদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজকে নিরবচ্ছিন্ন ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্রশিবিরের ভূমিকার প্রশংসা করেন।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন