প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ১৭:৫৭
ছবি: সংগৃহীত
সিলেটের মুহিবুর রহমান একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) একাডেমি প্রাঙ্গণে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের পদচারণায় মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ। এ উপলক্ষে শিক্ষার্থীরা নিজেদের শ্রেণিকক্ষ রঙিন সাজসজ্জা ও বাহারি উপকরণে সাজিয়ে তোলে। প্রতিটি শ্রেণিকক্ষে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, আম্বরখানা শাখার ব্যবস্থাপক মো. মকদ্দস আলী এবং একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, একাডেমিক কো-অর্ডিনেটরবৃন্দ এবং সকল শিক্ষক-শিক্ষিকা।
.jpg)
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথিরাও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আনন্দময় ও সৃজনশীল শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়। পাঠ্যক্রমের নিয়মিত ব্যস্ততার বাইরে এমন আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন আয়োজকরা।
অনুষ্ঠানটি সফল করতে একাডেমির একাডেমিক কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে একাডেমি কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন