সিলেট

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ১৩:১১

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

মৌলভীবাজারে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার ৫ নম্বর আখাইলকুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার তরফদার (২৮) এবং ১ নম্বর খলিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. ওয়াদুদ আলী ওরফে মো. আজাদ আলী (৪৬)।

শনিবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, 

শুক্রবার রাতে অভিযান চালিয়ে সদর মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। তারা রাজনৈতিক মামলার আসামি। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া কাওসার তরফদার আখাইলকুড়া ইউনিয়নের পালপুর গ্রামের মুকিত তরফদারের ছেলে।

অপরদিকে, মো. ওয়াদুদ আলী ওরফে মো. আজাদ আলী সদর উপজেলার শেরপুর এলাকার ব্রাহ্মণগ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুজনের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন