সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মো. দুলাল আহমেদ (৩০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের বড়নগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
গ্রেফতার দুলাল আহমেদ বড়নগর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে। তিনি ফতেপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে দুলাল আহমেদকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন