খেলাধুলা

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাদমান, চোট নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক :

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ ১১:২৩

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাদমান, চোট নিয়ে শঙ্কা

ছবি সংগৃহীত :

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চলাকালে গুরুতর চোট পেয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। বল আটকাতে গিয়ে বাম গোড়ালিতে চোট পান এই বাঁহাতি ব্যাটার।

পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি ঘটে ইনিংসের ৭৭.১ ওভারে।

মেহেদী হাসান মিরাজের করা বলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জাঙ্গুর শট ঠেকাতে সীমানার দিকে দৌড়ে যান সাদমান। নিচু হয়ে বল থামানোর চেষ্টা করার সময় হঠাৎ তার বাম পা মাটিতে আটকে যায় এবং গোড়ালি মুচকে যায়।

সঙ্গে সঙ্গেই ব্যথায় মাঠে পড়ে যান তিনি।
পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় দ্রুত মাঠে ছুটে যান দলের চিকিৎসক ও সাপোর্ট স্টাফরা।

প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে খুলে ফেলা হয় সাদমানের বাম পায়ের জুতা। এ সময় তীব্র ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে।
পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় বাংলাদেশের এই ওপেনারকে। তার চোটের ধরন ও অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

খেলাধুলা থেকে আরো পড়ুন