সিলেট

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২০৭

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ ১৬:৪০

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২০৭

সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তিন বছর বয়সী শিশুটি সোমবার (২ নভেম্বর) জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৭ জনে।

মারা যাওয়া শিশুটি সুনামগঞ্জ সদর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৮ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৮১ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জনের হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সন্দেহজনক হাম আক্রান্ত ৪৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৩ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮৪ জন ভর্তি রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৬ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২০৭ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়েছে সিলেট জেলায়। এ ছাড়া সুনামগঞ্জে ৭৪ জন, হবিগঞ্জে ৩৩ জন এবং মৌলভীবাজারে ১৭ জন মারা গেছেন।

হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন