বাংলাদেশ

কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ১৭:০৮

কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত

নওগাঁ জেলা কারাগারে বন্দি জাকির হোসেন নবাব (৫৮) নামে আওয়ামী লীগের (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) এক নেতা অসুস্থ হয়ে মারা গেছেন বলে জানা গেছে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডা. রেহনুমা মুনমুন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মারা যাওয়া জাকির হোসেন বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডা. রেহনুমা মুনমুন বলেন, জাকির হোসেন নবাব সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে মারা গেছেন এবং তাকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

এ বিষয়ে নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় বলেন, বিষয়টি শুনেছি যে জাকির হোসেন নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন, তবে হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো কাগজপত্র বা তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মারা যাওয়ার আগে সকালে জাকির হোসেন অসুস্থতাবোধ করলে দ্রুত তাকে সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহত জাকির হোসেন বিস্ফোরক মামলায় কারাগারে ছিলেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন