প্রতিকী ছবি
মৌলভীবাজার সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে মিনাজ মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় নিজ বসতঘরে এই ঘটনা ঘটে। মিনাজ মিয়া জগন্নাথপুর এলাকার মৃত ফয়জুল্লাহর ছেলে।
পরিবারের দাবি, মিনাজ মিয়া দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগে গত ২১ অক্টোবর দুপুরেও তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ওই সময় তাঁকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
তবে রোববার পরিবারের সদস্যদের অগোচরে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন বলে জানা গেছে। পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাঁকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, একজন মারা গেছে এটা সত্য। মরদেহ এখন হাসপাতালে আছে, আমাদের পুলিশ কর্মকর্তারা মরদেহ উদ্ধার করেছেন।
সিলেট থেকে আরো পড়ুন