খেলাধুলা

হ্যাটট্রিক করে ১ হাজার গোলের আরও কাছে রোনালদো

স্পোর্টস ডেস্ক :

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ ১০:৪৪

হ্যাটট্রিক করে ১ হাজার গোলের আরও কাছে রোনালদো

ছবি সংগৃহীত :

ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে আল খলুদকে ৫-৩ গোলে হারিয়েছে আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচটিতে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিন গোল করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেছেন পর্তুগিজ মহাতারকা।

 

আল আওয়াল পার্কে ম্যাচের ২৪ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় আল নাসর। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। তবে বিরতির আগেই ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে সমতায় ফেরে আল খলুদ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন রোনালদো। ৬৬ মিনিটে জোয়াও ফেলিক্সের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ছয় মিনিট পর ফেলিক্সের সহায়তাতেই নিজের দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ তারকা। এরপর ৮১ মিনিটে সাদিও মানের অ্যাসিস্ট থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো।

এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে ক্লাব ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮৩৯-এ। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে করেছেন ১৪৬ গোল। সব মিলিয়ে তার ক্যারিয়ার গোল এখন ৯৮৫। অর্থাৎ ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র ১৫ গোল প্রয়োজন ৪১ বছর বয়সী এই তারকার।

এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। ১১ ম্যাচে ৯ জয়, এক হার ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে আল কাদসিয়া। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে আছে আল খলুদ।

খেলাধুলা থেকে আরো পড়ুন