প্রতিকী ছবি
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে ১১ পিস ইয়াবা ও ১ হাজার ৭৬০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়েছে।
এদিকে, মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অভিযান চালিয়ে মোট ১৫৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮৭টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীতে অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন