সিলেট

সিলেটে অভিযানে ৩৬ জন গ্রেফতার, ১৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১১:৩৮

সিলেটে অভিযানে ৩৬ জন গ্রেফতার, ১৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৯৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৭২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।

এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে মোট ১৭২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ১০১টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

সিলেট থেকে আরো পড়ুন