সিলেট

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকে আদালতে সোপর্দ

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১৯:২০

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকে আদালতে সোপর্দ

সিলেট ঝটিকা মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে নগরীর কুমারপাড়ার ঝর্ণারপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য জয়নন্দ পুরকায়স্থ অর্নব (২৭) ও রানা আলী মাসুদ রানা (২৩)।

পুলিশ জানায়, বুধবার সকালে কুমারপাড়াস্থ ঝর্ণারপাড় এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিলের চেষ্টাকালে অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় দুইজনকে আটক করা হয়।

অভিযানে ‘বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’ লেখা একটি ব্যানারও জব্দ করা হয়।

এসএমপি জানায়, আটক দুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেট থেকে আরো পড়ুন