সিলেট

সিলেটে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১৮:৩৮

সিলেটে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

প্রতিকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে আশিক মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশিক মিয়া ওই গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে সায়েম আহমদের বরাত দিয়ে জানা যায়, তাঁর চাচাতো ভাই সবুজ আহমদের মেয়ে মাইশা বেগম নদীতে গোসল করতে গেলে দুদু মিয়া তাঁকে বাধা দেন। একপর্যায়ে মাইশার গায়ে হাত তোলার ঘটনা ঘটে। এ খবর পেয়ে মাইশার বাবা সবুজ আহমদ ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা মারামারিতে রূপ নেয়।

এ সময় দুপক্ষের সংঘর্ষ থামাতে এগিয়ে যান আশিক মিয়া। তিনি মারামারির মধ্যে পড়ে গেলে দুপক্ষের এলোপাতাড়ি কিল-ঘুষিতে গুরুতর আহত হন। পরে তাঁকে অসুস্থ অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বলেন, মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছেন তাঁরা। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

সিলেট থেকে আরো পড়ুন