গণমাধ্যম

সাংবাদিক মোজাম্মেল হকের পিতার ইন্তেকাল

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১১:০৬

সাংবাদিক মোজাম্মেল হকের পিতার ইন্তেকাল

ছবি: সংগৃহীত

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য এবং সিলেটভিউ২৪ডটকম  ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন মোজাম্মেল হকের পিতা আব্দুল মানিক আর নেই। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

বুধবার(২৮ অক্টোবর)  বাদ জোহর সিলেট সদর উপজেলার ছালেহপুর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
 
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের সালেহপুর (বড়বাড়ি) বাসিন্দা মরহুম হাজির মিয়ার ছেলে আব্দুল মানিক। 

জীবদ্দশায় তিনি সালেহপুর জামে মসজিদের মোতাওয়াল্লি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভূগছিলেন। 
সোমবার তাঁর শারিরিক অবস্থার অবনতি হলে স্বজনরা  হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
 
সিলেট জেলা প্রেসক্লাবের শোক: 
মোজাম্মেল হকের পিতা বিশিষ্ট মুরব্বী আব্দুল মানিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

গণমাধ্যম থেকে আরো পড়ুন