শিক্ষা

একটি অধ্যায় পড়ানোর পর নিজেকে জিজ্ঞাসা করুন, কতজন বুঝল?

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ১৮:১৭

একটি অধ্যায় পড়ানোর পর নিজেকে জিজ্ঞাসা করুন, কতজন বুঝল?

ফাইল ছবি

শিক্ষকতার শুরুতেই নিজের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২১ অক্টোবর) ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন, শিক্ষকতার শুরুতেই নিজের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলুন।

এহছানুল হক মিলন আরও বলেন, ‌একটি অধ্যায় পড়ানোর পর নিজেকে জিজ্ঞাসা করুন- কতজন বুঝল? যারা বুঝল না, তাদের জন্য আমি কী বদলাব? একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করলে চলবে না। শিক্ষার্থীর কাজ, প্রশ্ন ও ভুল থেকে তথ্য নিয়ে নিজের পাঠদান উন্নত করা শিক্ষকতার গুরুত্বপূর্ণ চর্চা।

শিক্ষা থেকে আরো পড়ুন