ছবি: সংগৃহীত
দেশের বাজারে সোনার দামে নতুন কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা না দেওয়ায় বুধবার (২১ অক্টোবর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা।
বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়।
অন্যদিকে, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
এর আগে, গত ১৩ অক্টোবর সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। তার আগে গত ৯ অক্টোবর প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।
এদিকে, সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও নির্ধারিত রয়েছে আগের দামে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা।
বাজুসের পরবর্তী মূল্য সমন্বয়ের ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এই দামে সোনা ও রুপা বিক্রি কার্যকর থাকবে।
অর্থনীতি থেকে আরো পড়ুন