ছবি: সংগৃহীত
ধামরাই পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফকে গ্রেফতার র করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।
গ্রেফতারকৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
এর আগে রোববার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, সাবেক কাউন্সিলর আরিফ আত্মগোপনে ছিলেন। রোববার (১৮ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সুনির্দিষ্ট মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার তাকে হেমায়েতপুর থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন