শিক্ষা

বাইনারি সাস্ট-এর ১০ম কার্যনির্বাহী কমিটি গঠন, নেতৃত্বে শপথ-সিনথিয়া

শাবিপ্রবি প্রতিনিধি

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ২৩:৪৫

বাইনারি সাস্ট-এর ১০ম কার্যনির্বাহী কমিটি গঠন, নেতৃত্বে শপথ-সিনথিয়া

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক সংগঠন ‘বাইনারি সাস্ট’-এর ১০ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী তন্ময় হাসান শপথ এবং সাধারণ সম্পাদক হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সিনথিয়া রহমান দায়িত্ব পেয়েছেন।


গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) বাইনারি সাস্ট-এর ১০ম কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হয়। নতুন কমিটিতে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে।


কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে জেনেটিক্স ইন্জিনিয়ারিং বিভাগের এস এম আশিকুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের মো. মারুফ হোসাইন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের হাফিজুন নেছা লামি দায়িত্ব পেয়েছেন।


এছাড়া পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের এস. এ. ফাহিম, কোষাধ্যক্ষ হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামিহা আক্তার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান সুজা দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সহকারী সাধারণ সম্পাদক হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নাঈম আহমেদ এবং ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের মোহাম্মদ সায়েদ খান, উপ-পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের তামিম হোসাইন, সহকারী কোষাধ্যক্ষ হিসেবে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ফাতেমা আক্তার এবং সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে গণিত বিভাগের আরিফ হোসাইন দায়িত্ব পেয়েছেন।


এছাড়া প্রকাশনা সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের মো. সাজেদুল ইসলাম সাজল দায়িত্ব পেয়েছেন। কমিটির কার্যনির্বাহী সদস্য (প্রশিক্ষণ) হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের মুস্তাফিজুর রহমান রায়হান, কার্যনির্বাহী সদস্য (অর্থ) হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের মুস্তাসিন মোস্তাক সিফাত, কার্যনির্বাহী সদস্য (প্রকাশনা) হিসেবে নৃবিজ্ঞান বিভাগের জুমানা জাকারিয়া সারওয়া, কার্যনির্বাহী সদস্য (ডিজাইন) হিসেবে গণিত বিভাগের ফাহিম হাওলাদার জাহিদ এবং কার্যনির্বাহী সদস্য (ক্যারিয়ার) হিসেবে বাংলা বিভাগের সাগর মজুমদার দায়িত্ব পেয়েছেন।


পাশাপাশি কার্যনির্বাহী সদস্য (অভ্যন্তরীণ বিষয়) হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শাহরিয়ার হায়দার সাজিদ এবং কার্যনির্বাহী সদস্য (সাংগঠনিক) হিসেবে বাংলা বিভাগের ফেরদৌস দায়িত্ব পেয়েছেন। কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আরও রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ সাগর, বাংলা বিভাগের মোছা. খাদিজা আক্তার জুনাকি এবং সুমাইয়া আক্তার। তারা পূর্ববর্তী কমিটি থেকে প্রমোশনের মাধ্যমে ১০ম কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পেয়েছেন।


নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা বাইনারি সাস্ট-এর কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি প্রশিক্ষণ, প্রকাশনা, সাংগঠনিক কার্যক্রম, প্রযুক্তি ও ক্যারিয়ারভিত্তিক উদ্যোগগুলোকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শিক্ষা থেকে আরো পড়ুন