বাংলাদেশ

জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ১৮:৪১

জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) শহরের কাঠালতলী এলাকা থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিলকে গ্রেফতার করা হয়।

এছাড়াও শহরের রিজার্ভ বাজার, পুরাতন হাসপাতাল, কলেজ গেইট, তবলছড়ি, বনরূপাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও মাদক কারবারিসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- পলাতক আসামী মো. ফারুক (৪৮), মো. ইলিয়াস রনি (২৮), মো. নাজিম উদ্দিন (২৪), জাহেদ (২২), মোসলেম খাঁ (৫৫), তালাশি (৩৫), মো. আবু তালেব (৩৪), মো. হাসান সুজন (৩০), মো. নিশান (৩১), বাঁশি চাকমা (৩৫) ও মো. সাইদুল ইসলাম (২০)।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন গ্রেফতারের এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন