ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় রিওন হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার বন্ধু নাফিজ হোসেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিওন হোসেন মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলাম মন্টুর ছেলে।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোন কেনার জন্য বন্ধু নাফিজকে নিয়ে মোটরসাইকেলে করে কালীগঞ্জে গিয়েছিলেন রিওন। কেনাকাটা শেষে রাতে বাড়ি ফেরার পথে কাটাখালী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই রিওনের মৃত্যু হয়। এসময় আহত হন তার বন্ধু নাফিজ।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাফিজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকটি চিহ্নিত করার চেষ্টা চলছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন