সিলেট

মৌলভীবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক

নতুন সিলেট প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ১৬:১০

মৌলভীবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

মৌলভীবাজারের রাজনগর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাধেশাম বাউরিকে (৪২) গ্রেফতার করেছে ( এসআরবি)-৯।

এসআরবি-৯-এর সিপিসি-২, মৌলভীবাজার ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর)রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজার এলাকায় তিন ভাই মোটরসের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজনগর থানার মামলা নম্বর-০৭, তারিখ ৯ জুলাই ২০১২, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাধেশাম বাউরিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাধেশাম বাউরি রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার মৃত নরেশ বাউরির ছেলে।

এসআরবি-৯ জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন রাধেশাম বাউরি। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

সিলেট থেকে আরো পড়ুন