সিলেট

মৌলভীবাজারে বিশাল অজগর সাপ উদ্ধার 

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ১৪:২৫

মৌলভীবাজারে বিশাল অজগর সাপ উদ্ধার 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওরের রউয়া বিলে মাছ ধরার জালে আটকা থাকা একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বুধবার (৭ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল হাইল হাওর রউয়া বিলে মাছ ধরার জালে একটি অজগর সাপ রাতের বেলায় আটকে যায়।

পরবর্তীতে সাইদুল হক বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। সময় মতো সাপটি উদ্ধার করা না গেলে আরও কিছুক্ষণ জালে আটকে থাকলে অজগর সাপটি মারা যেতে পারত। পরবর্তীতে উদ্ধার করা অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নজরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত সাপটিকে অবমুক্ত করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন