প্রবাস

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

প্রবাস ডেস্ক:

প্রবাস ডেস্ক:

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ ১৯:২২

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল সিকদার (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে (মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টা) মালয়েশিয়ার পেরাক জেলার আই টাওয়ার রাজায়তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম সিকদারের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মালয়েশিয়া থেকে ছুটিতে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উজ্জ্বল।

বিয়ের কিছুদিন পারিবারিক আনন্দঘন সময় কাটিয়ে জীবিকার তাগিদে আবারও ফিরে যান নিজের কর্মস্থলে। 
 
প্রবাসে নিহত উজ্জ্বলের এই আকস্মিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী ও পরিবারের সদস্যরা।

নিহতের আত্মীয় ও সহকর্মী আরমান শেখ জানান, তারা দুজন মালয়েশিয়ায় একই কোম্পানিতে কর্মরত ছিলেন।
শুক্রবার কাজ শেষে বা যাতায়াতের পথে রাজায়তান এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই উজ্জ্বলের মৃত্যু হয়।
পরিবারের প্রিয় সদস্যকে হারিয়ে দিশেহারা স্বজনেরা এখন শেষবারের মতো উজ্জ্বলকে দেখার আকুতি জানাচ্ছেন। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও সম্মানের সঙ্গে দাফনের আয়োজন করতে সরকার ও মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যকর ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন নিহতের শোকসন্তপ্ত পরিবার।

প্রবাস থেকে আরো পড়ুন