স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক:

স্বাস্থ্য ডেস্ক:

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ ১৬:৪০

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১০৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৯৫ হাজার ১৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৬৬৬ জন।
 
গত ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭৩ হাজার ২৪ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৩ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৩ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য থেকে আরো পড়ুন