শিক্ষা

একাদশে ভর্তির কার্যক্রম শুরু, চলবে ৩ দিন

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৬

একাদশে ভর্তির কার্যক্রম শুরু, চলবে ৩ দিন

ছবি: সংগৃহীত

মাইগ্রেশনের ফল প্রকাশের পর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

নির্বাচিত শিক্ষার্থীদের সশরীরে কলেজে গিয়ে নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, দুই থেকে চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অনলাইন আবেদন নিশ্চায়নের কপি এবং শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বর দিতে হবে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফলাফল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হয়। ফলাফল পোর্টালে প্রকাশের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীদের জানানো হয়েছে।

শিক্ষার্থীরা নির্বাচন ও মাইগ্রেশনের ফলাফলের পিডিএফ পোর্টালে লগইন করে ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া কলেজগুলোও আবেদনের পোর্টালে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে পারবে।

গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়। এতে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হয় ১০ সেপ্টেম্বর। তবে যারা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করে ফলাফল পরিবর্তন হয়েছে, তারা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করেন। তাদের পাশাপাশি বাদ পড়া শিক্ষার্থীরাও আবেদন করেন।

আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম শেষে নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

শিক্ষা থেকে আরো পড়ুন