শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান'-এর ষোড়শ কার্যনিবাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। নব ঘোষিত কমিটিতে সভাপতি অর্থনীতি বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী নূর এ মুবাশ্বিরা এবং সাধারণ সম্পাদক এর দায়িত্ব পান একই সেশনের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মো. শাখাওয়াত হোসেন মনোনীত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটিতে সিনিয়র-সহ সভাপতি আকরামুল হোসাইন, সহ-সভাপতি তাফসিয়া সরকার মীম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ এবং তানিয়া আক্তার দায়িত্ব পেয়েছেন।
পাশাপাশি কোষাধ্যক্ষ জান্নাত আরা সিনথিয়া, সহকারী কোষাধ্যক্ষ জনি জান্নাত , সাংগঠনিক সম্পাদক তাহমিদুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক আকাশ দাস, দপ্তর সম্পাদক সুমাইয়া শিমু মায়া, সহকারী দপ্তর সম্পাদক মুমতাহিনা আফরোজ, যোগাযোগ বিষয়ক সম্পাদক জান্নাতুল নাঈম শুভেচ্ছা, সহকারী যোগাযোগ বিষয়ক সম্পাদক নাদিয়া মেহেজাবিন, প্রকাশনা সম্পাদক জয় চন্দ্র রায় , সহকারী প্রকাশনা সম্পাদক মো. আরিফ ইখলাস খান, প্রচার সম্পাদক পলি রায়, সহকারী প্রচার সম্পাদক নিশি আক্তার, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সহকারী তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফফাত সানিয়াহ, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সিনথিয়া দেবী বর্ষা এবং শান্তা ইসলাম, সহকারী শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বর্ণালী মালাকার, অনন্যা দাস শ্রাবন্তী এবং তাসফিয়া তাবাসসুম অথৈ দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও প্রধান সমন্বয়ক মো. ফাহাদ সরকার , শিক্ষা বিষয়ক সমন্বয়ক মিতালী সরকার এবং মো. মাসাফি , সহকারী শিক্ষা বিষয়ক সমন্বয়ক তৌহিদুল ইসলাম, আনিকা তাবাসসুম ঊষা, স্নেহ সিনহা এবং নিলয় দাস, রক্তদান বিষয়ক সমন্বয়ক সালমা সাদিয়া শিমু এবং সরল আচার্য্য, সহকারী রক্তদান বিষয়ক সমন্বয়ক মো. আশিক, কণিকা চক্রবর্তী, দীপন রায় দিপু এবং ফখরুল আমিন, চ্যারিটি বিষয়ক সমন্বয়ক খাদিজাতুল কোবরা এবং বদরূল হায়দার নূর, সহকারী চ্যারিটি বিষয়ক সমন্বয়ক আকাশ আহমেদ, আকিল মাহমুদ, সাদিনা জান্নাত এবং তাসলিমা আক্তার।
উল্লেখ্য গত ১৮ আগষ্ট কার্যনির্বাহী পরিষদের সভায় 'স্বপ্নোত্থান'-এর পঞ্চদশ কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের উদ্দেশ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আট সদস্য বিশিষ্ট আহ্বায়ক পরিষদ গঠন করা হয়।
শিক্ষা থেকে আরো পড়ুন