সিলেট

সিলেটে অভিযানে ২৯ জন গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৮

সিলেটে অভিযানে ২৯ জন গ্রেফতার

প্রতিকী ছবি

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন।

অভিযানকালে পুলিশ ৩০ পিস ইয়াবা এবং ভারতীয় বিভিন্ন পণ্য—চকলেট, ক্রিম ও মেহেদী—উদ্ধার করেছে। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ২৮ হাজার ৩০০ টাকা বলে জানানো হয়েছে।

এদিকে, সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগও পৃথক অভিযান পরিচালনা করেছে। অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭৪টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসএমপি জানিয়েছে, সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন