ছবি: সংগৃহীত
স্পেনের রাজধানী মাদ্রিদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদ্রিদের আরগানসুয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকায় একটি সাইকেল গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার বাসিন্দা আব্দুল মোতালিবের ছেলে।
জানা গেছে, স্পেনে যাওয়ার পর প্রায় এক বছর অপেক্ষা শেষে ২৭ আগস্ট বৈধতা (রেসিডেন্সি) লাভ করেন আলিফ। বৈধতা পাওয়ার দিনই তিনি নতুন কর্মস্থলে ডেলিভারি ম্যান হিসেবে চাকরিতে যোগ দেন। মাত্র ৩ দিনের মাথায় কর্মস্থলে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন তিনি।
স্পেনে অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের
স্থানীয় ও সহকর্মীদের বরাতে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে ডেলিভারির কাজে ব্যবহারের জন্য বাইসাইকেল আনতে গ্যারেজে প্রবেশ করেন আলিফ। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়ায় গ্যারেজটি ভরে যায়।
মৃত্যুর আগ মুহূর্তে সহকর্মীদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বাঁচার আকুতি জানিয়ে আলিফ লিখেছিলেন, ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’ তার এ শেষ বার্তা সহকর্মী ও স্বজনদের হৃদয়ে নাড়া দিয়েছে।
উদ্ধারকর্মীরা গ্যারেজের ভেতর থেকে আলিফকে উদ্ধারের চেষ্টা করেন। একপর্যায়ে গ্যারেজের একটি অংশ কেটে তাকে বাইরে বের করে আনা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
আলিফের পিতা আব্দুল মোতালেব বলেন, ‘সকালে ফেসবুকে দেখে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু পারিনি। পরে তার এক বন্ধুর ফোনে বিস্তারিত জানতে পেরেছি। মৃতদেহ বিমানযোগে পাঠানোর ব্যবস্থা করার জন্য তাকে অনুরোধ করেছি।
প্রবাস থেকে আরো পড়ুন