সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) চলমান অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৬৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাত ১২টা থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন।
অভিযানকালে পুলিশের বিভিন্ন ইউনিট ৬৪ পিস ইয়াবা, ১২ বোতল নেশাজাতীয় সিরাপ, ১১ বোতল বিদেশি মদ, ২৫৪ পিস ভারতীয় কম্বল, ৩৮ পুরিয়া গাঁজা উদ্ধার করেছে। এছাড়া ভারতীয় সাবান, শ্যাম্পু ও ব্যাগও উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, সিলেট মহানগর ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১৬৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৯৮টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।
সিলেট থেকে আরো পড়ুন