সিলেট

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ ১১:০৩

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মীর মো. আব্দুল মোমিন নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার বাসিন্দা এবং মৃত মীর বারেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোমিন বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা হাসপাতালে ভিড় করে। শেষবারের মতো সহপাঠীকে দেখতে সেখানে ছুটে আসে তারা।

হবিগঞ্জ সদর থানার এসআই শাওন আহমেদ রিজাল এ তথ্য সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের লোকজন মরদেহ নিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।

সিলেট থেকে আরো পড়ুন