সিলেট

সিলেটে অভিযানে ৩৯ গ্রেফতার , ১৯১ যানবাহনের বিরুদ্ধে মামলা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ ১৩:০৮

সিলেটে অভিযানে ৩৯ গ্রেফতার , ১৯১ যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৩৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৯১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) এ তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)

২৪ ঘণ্টার অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসএমপি এসব গ্রেফতার ও উদ্ধার কার্যক্রম চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ৩৯ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ডাকাত, ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেফতারকৃত আসামি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন।

অভিযানকালে পুলিশ ১২ পিস ইয়াবা, ৮০ পিস ভারতীয় কম্বল, ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট, এনার্জি ড্রিংক ও চকলেটসহ প্রায় ২৮ লাখ ৭৯ হাজার ৪০ টাকার পণ্য এবং আরও ৮ লাখ ৯১ হাজার ৮৪০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করেছে।

এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগও মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোট ১৯১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৮০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ১১১টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিরাপদ সিলেট গড়তে এসএমপির অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন