বাংলাদেশ

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে নারী- পুরুষসহ ৪ বাংলাদেশি আটক

নতুন সিলেট ডেস্কে :

নতুন সিলেট ডেস্কে :

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ ১৯:০০

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে নারী- পুরুষসহ ৪ বাংলাদেশি আটক

ছবি সংগৃহীত :

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে এক নারী, এক পুরুষ ও দুইজন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে।

 

 

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরের দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাংঙ্গা বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৬/২৯ এসআর বাংলাদেশের অভ্যন্তর হুদপারা মাঠে মেহেগুনি বাগানের মধ্যে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশিকে আটক করা হয়।

বিজিবির দাবি, আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক চারজনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটক নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। প্রাপ্তবয়স্ক পুরুষকে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন