বাংলাদেশ

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ ১৬:৪৯

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি

ছবি সংগৃহীত :

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় এসেছে বড় ধরনের পরিবর্তন। শ্রমবাজারের পরিধি আরও বিস্তৃত করে নতুন ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে কর্মী নিয়োগের অনুমোদিত তালিকায় যুক্ত করেছে দেশটি।

 

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) মালয়েশিয়ার মাল্টি-চ্যানেলভিত্তিক বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস এই নতুন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকায় প্রথমবারের মতো ঠাঁই পেয়েছে বাংলাদেশের সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ওভারসিজ অ্যাম্প্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ (বোয়েসেল)। সরকারি এই প্রতিষ্ঠানের আওতায় ৬২টি রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করা হয়েছে।

এ ছাড়া পূর্বঅনুমোদিত ২৫টি মূল রিক্রুটিং এজেন্সির অধীনে আরও ২৫০টি প্রতিষ্ঠানকে সাব-এজেন্সি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সরকারি ও বেসরকারি—সব মিলিয়ে নতুন তালিকায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের কার্যক্রমে যুক্ত এজেন্সির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৮টিতে।

এর আগে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য নির্দিষ্ট ২৫টি এজেন্সির মাধ্যমেই মালয়েশিয়ায় কর্মী নেওয়ার কার্যক্রম সীমিত রেখেছিল। তবে নতুন এই পর্যালোচনায় সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলসহ বিপুলসংখ্যক নতুন রিক্রুটিং এজেন্সিকে অন্তর্ভুক্ত করায় সাধারণ অভিবাসীদের জন্য মালয়েশিয়ায় কাজের সুযোগ পাওয়ার পথ যেমন প্রসারিত হলো, তেমনি সার্বিক অভিবাসন প্রক্রিয়ায় নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

এফডব্লিউসিএমএসের নতুন নিয়ম অনুযায়ী, প্রকাশিত তালিকাভুক্ত এসব রিক্রুটিং ও সাব-এজেন্সির প্রত্যক্ষ তত্ত্বাবধান ও মাধ্যমেই এখন থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে বাংলাদেশ।

বাংলাদেশ থেকে আরো পড়ুন