সিলেট

তাহিরপুরে হাউসবোট থেকে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ ১৭:২২

তাহিরপুরে হাউসবোট থেকে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে পানিতে নেমে গোসল করতে গিয়ে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রায় দেড় ঘণ্টা তল্লাশির পর স্থানীয় বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লামাগাঁও বাজার ঘাটে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী জেলার মধ্যনওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

নিহতের সঙ্গে থাকা বন্ধুদের বরাত দিয়ে জানা যায়, রাজশাহী থেকে ১০ বন্ধু মিলে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে বের হয়েছিলেন তারা। পথে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য লামাগাঁও বাজার ঘাটে হাউসবোটটি থামানো হয়। দলের কয়েকজন বাজারে যাওয়ার সময় পিকলু হাউসবোট থেকে গোসল করতে পানিতে ঝাঁপ দেন। এরপর তিনি আর পানির ওপরে ভেসে ওঠেননি।

বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গী ও ঘাটের স্থানীয় বাসিন্দারা পানিতে নেমে তল্লাশি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর পানির নিচ থেকে পিকলুর মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ  এ তথ্য সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন